বিশ্বনাথে ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র এডহক কমিটি অনুমোদন


alochitosnp07 প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪, ৮:১১ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র এডহক কমিটি অনুমোদন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মঙ্গলবার (২৯ অক্টোবর) সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ‘বামাশিবো/প্রশা/৩৩১২৪১৩০২১০১/৯৬৫৮৮/নথি নং ৬৭ (তাং ২৯.১০.২৪ইং) প্রজ্ঞাপণ অনুযায়ী ওই কমিটি অনুমোদন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’কে সভাপতি করে অনুমোদিত কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে বিলাল হোসেন, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আলতাফুর রহমান ও সদস্য সচিব হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মাদ্রাসার এডহক কমিটি অনুমোদনের প্রজ্ঞাপন জারির সত্যতা স্বীকার করেছেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী।