
সিলেটের বিশ্বনাথে নবাগত ইউএনও হিসাবে যোগদান করেছেন সুনন্দা রায়। তিনি সোমবার (৯ সেপ্টেম্বর) সদ্য বদলী হওয়া ইউএনও শাহিনা আক্তারের স্থলাভিষিক্ত হয়ে এই দায়িত্ব গ্রহন করেন।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহনকারী সুনন্দা রায় বিশ্বনাথে ইউওনও হিসাবে যোগদানের পূর্বে চট্রগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সুনন্দা রায় সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্বনাথ উপজেলাবাসীর কাঙ্খিত সেবা দিতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন নবাগত ইউএনও সুনন্দা রায়।
আপনার মতামত লিখুন :