বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন /
বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

“দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উদযাপন হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।সোমবার (৯ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলা প্রাঙ্গণে দিবসটি পালন উপলক্ষে প্রথমেই পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরিশেষে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মুফতি একে এম মনোওর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। তিনি বক্তব্য বলেন, সঠিক সময়ে সঠিক পরিবর্তন। বিগত দিন গুলোতে আমরা দেখেছি আমাদের তারণ্যের কি শক্তি! আমাদের তরুন প্রজম্ম কি ভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সাহস করে সামনে এগিয়ে নিয়েছে। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। তিনি বলেন, দুর্নীতি এমন একটি শব্দ যেটি একটি দেশের উন্নতির ক্ষেত্রে প্রধান অন্তরায়। এসময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কনক রায়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, আল আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ ,বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক রোকেয়া বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল আহাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মইনুর রহমান, সদস্য মতছির আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ঝুমা তালুকদার, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামীম আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সিও উপজেলা প্রকৌশলীর কার্যালয় মোঃ ফখরুল ইসলাম, অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ বশির উদ্দিন, উপজেলা ইনস্টাক্টর, আনসার ভিডিপি মোঃ হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ মিটির সদস্য সৌমিত্র ধর ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ দেব প্রমুখ।