
সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ড (বিশ্বনাথ)’র সাবেক সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের পিতা আব্দুর রহমান (৯৫) আর নেই। তিনি সোমবার (২০ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা, স্ত্রী’সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছে।
সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা শিব্বির আহমদ। মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, দিলোয়ার হোসেন দিলু, সিরাজুল ইসলাম, সাংবাদিক মুহিবুর রহমান, সিঙ্গেরকাছ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াসে, পাঠাকইন মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা লুৎফুর রহমান, লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বশর মোহাম্মদ ফারুক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুন নূর, সিরাজ উদ্দিন, সমাজসেবক আব্দুল বাতির, জুনেদ আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন প্রমুখ নেতবৃন্দ।
আপনার মতামত লিখুন :