বিশ্বনাথের দৌলতপুরে নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ


alochitosnp07 প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন /
বিশ্বনাথের দৌলতপুরে নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াহাব আলীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দশপাইকাস্থ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, নৌকা প্রতীক শেখ হাসিনা নিজেই দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহাব আলীকে। নৌকা কারো ব্যক্তিগত নয়। নৌকা প্রতীক আমাদের সবার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা নৌকাকে বিজয়ী করে ইনশাল্লাহ ঘরে ফিরতে চাই। কারণ নৌকা বিজয়ী হলেই দৌলতপুর ইউনিয়নবাসীর ভাগ্যের উন্নয়ন হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের এই ঐক্যবদ্ধই প্রমাণ করে আগামী ১৭ জুলাই নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। নৌকা বিজয়ী হলে শক্তিশালী হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত। উন্মোচন হবে দৌলতপুর ইউনিয়নের উন্নয়নের দ্বার। পূরণ হবে ইউনিয়নবাসীর সব আশা-আকাক্সক্ষা।
এসময় সবার সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহাব আলী মেম্বার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এই নৌকা আমার না, এই নৌকা ইউনিয়নবাসীর। নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের উন্নয়নে জীবন উৎসর্গ করবো। এসময় ইউনিয়ন আওয়ামী লীগসহ পুরো ইউনিয়নবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান মেম্বার, যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থ সারথী দাশ পাপ্পু, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. খালদ রব, ১নং ওয়ার্ড সভাপতি সিরাজ উদ্দিন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফটিক, ৬নং ওয়ার্ড সভাপতি মস্তাব আলী, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি হাজী নোয়াব আলী, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রুপ, ৮নং সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আহমদ আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক ছালিক মিয়া, যুবলীগের সহ-সভাপতি নজির মিয়া, সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমূখ। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা মুহিন আহমদ নেপুর। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত হয়ে নৌকার স্লোগানে স্লোগানে সভাস্থলকে প্রাণবন্ত করে তুলেন।