বিশ্বনাথের খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণির পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৬:২৩ অপরাহ্ন /
বিশ্বনাথের খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণির পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নিজের ১৫ মাসের সম্মানী ভাতা ১৫ জন এতিমদের মাঝে বন্টন করে নজির স্থাপন করলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ১৫ মাসের এ সম্মানী ভাতা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন তিনি। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে ৩৮ হতদরিদ্র পরিবারকে ৩৮ বান ঢেউটিন বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু আর থানা হলো সেবা কেন্দ্র। আইনি সেবা নিতে থানায় সরাসরি ভুক্তভোগিরা যাবেন। মামলা নিতে কোন হয়রানী হবেন না। তবে, কোন দালাল মারফত যাবেন না। কোন দালালের স্থান থানায় নেই। তিনি বলেন, সিলেটের মানুষের সর্ব্বোচ্য নিরাপত্তা দিতে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আর আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব পরিবারকে নিতে হবে। পুলিশ সুপার বলেন, আগে এক সময় ছিল সামাজিক বা পারিবারিক অপরাধ সামাজিকভাবে বিচার সালিশের মাধ্যমে শেষ হয়েছে। কিন্তু এখন সমাজ ব্যবস্থার অনেক অবক্ষয় ঘটেছে। সামজিক ও ধর্মিয় মূল্যবোধ কমে গেছে। ফলে অপরাধ বেড়েই চলেছে। সামজিক ও ধর্মিয় মূল্যবোধ মেনে চললে অনেক অপরাধ কমে যাবে। সমাজে শান্তি ফিরে আসবে। তিনি আরও বলেন, আরশ আলী গণি আজ সরকার থেকে তার পাওনা সম্মানী এতিমদের মাঝে বিলিয়ে দিয়ে এক নজির স্থাপন করলেন। এরকম জনপ্রতিনিধি যত বাড়বে, তত সমাজের উন্নতি হবে।
চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ। এছাড়াও আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য রইসুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, শ্রমিক লীগ নেতা মনর আলী, সংগঠক আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সোহেল আহমদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহাত আহমদ।