বিশ্বনাথকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চান চেয়ারম্যান প্রার্থী ‘দয়াল উদ্দিন’


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ন /
বিশ্বনাথকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চান চেয়ারম্যান প্রার্থী ‘দয়াল উদ্দিন’

নিজস্ব প্রতিবেদক: আগামি ১৭ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলে সিলেটের ‘বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ’কে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীকের) দয়াল উদ্দিন তালুকদার। তিনি বলেন, এই নির্বাচনে বিজয়ী হলে অবহেলিত মানুষের সেবা করা, চলাচলের রাস্তা সংস্কার করা, বয়স্ক, বিধবা ভাতা, খেলাধুলা ও শিক্ষা’সহ মানুষের সার্বিক কল্যাণে কাজ করবেন। মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়িতে বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন আশ্বাস দেন।
দয়াল উদ্দিন আরও বলেন, বিগত ৭ বছর ধরে ইউনিয়নে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমি গিয়েছি। কার কি প্রয়োজন তা আমি জানি। আমি চাই অবহেলিত এই ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, খালভার্ট নির্মাণ, নতুন রাস্তা নির্মাণসহ ইউনিয়নের জনগনের আমানত সুষম বন্ঠন ও সরকারী সকল সেবা সহজীকরণ করে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে। এছাড়া সরকারী বরাদ্ধের পাশাপাশি প্রবাসী ও আমার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে যাবো। তিনি বলেন, যুব সমাজের জন্য ক্রিড়াঙ্গণকে এগিয়ে নিতে ও তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমার মূল লক্ষ্য। সব মিলিয়ে যুবসমাজকে নিয়ে বিশ্বনাথ সদর ইউনিয়নকে বদলে দিতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আমি কোন দলের সাথে জড়িত নয়, আমি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি মানুষের সেবায় ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই ইউনিয়নের সাধারণ জনগণ ও মুরব্বিদের সমর্থন ও পরামর্শ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। সবার উৎসাহ উদ্দিপনায় আগামী ১৭ জুলাই আনারস প্রতীকের বিজয় শতভাগ হবে বলে আশা করছি। এজন্য আমি চাই একটি সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন। আশা রাখি প্রশাসন একটি সুষ্টু নির্বাচন উপহার দিবে। এতে সাংবাদিকদেরও সহযোগিতা চান তিনি। আনারস প্রতীকের স্বতন্ত্র এ প্রার্থী আরও বলেন, বিশ্বনাথ ইউনিয়নকে আমি নির্বাচিত হলে আলোকিত ও মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। এজন্য তিনি ইউনিয়ন বাসীর ভোট ও সহযোগিতা কামনা করেন।
এসময় প্রার্থীর আত্মীয় ও সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, প্রার্থীর বড়ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ তালুকদার, মইন উদ্দিন তালুকদার ও ছোটভাই রিয়াজ উদ্দিন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিশ্বনাথের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।