
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী বলেছেন, বাসিয়া নদীকে রক্ষা করার জন্য সরকার দলীয় নেতাকর্মীদেরকে সর্ব প্রথমে তাদের দখলে থাকা অবৈধ স্থাপনাগুলো নিজ খরচে উচ্ছেদ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতেই জনগণ বুঝবেন আপনারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ কাজ করতে চান। আমাদের (বিশ্বনাথে) পৌরসভা আছে, পৌরবাসীও নিয়মিত নিজেদের ট্যাক্স পরিশোধ করছেন। কিন্তু এই ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসক কি কাজ করছেন কিংবা কোথায় কত টাকা খরচ করছেন, তা কিন্তু জনসাধারণকে অবহিত করা হচ্ছে না।
তিনি আরোও বলেন, ‘১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছেন। বিএনপিও ভোট গ্রহনের পূর্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছেন। কিন্তু নির্বাচনের পর বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জুলাই সনদ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এতে তারা জনগণের রায়কে উপেক্ষা করেছেন। ক্ষমতাসীন দল শুরুতেই জনগনের সাথে বেইমানি করেছেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেন না হলে হ্যাঁ ভোট দেয়া চারকোটি ভোটার রাজপথে নামলে পথ খুঁজে পাবেন না।
রোববার (৮ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলান উবায়দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহার আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম প্রমূখ।
আপনার মতামত লিখুন :