
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন সহযোগি। সোমবার (২২ মে) বেলা ০১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় আলহেরা শপিং সিটি সামন থেকে বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভোক্ষ ও প্রতিবাদ মিছিল শেষে বাসিয়া ব্রীজের উপরে পথসভায় সভাপতিত্ব করেণ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আসাদুজ্জামন আসাদ। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কঠোর শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, উপ দপ্তর সম্পাদক নুরুল হক।
ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক এম,এ হান্নান বদরুল, কৃষকলীগের আহবায়ক বিকাশ মালাকার, সেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, সাবেক ছাত্রলীগ সভাপতি ফয়জুল ইসলাম জয় প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :