
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কুড়িগ্রামে ও নীলফামারীতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। পৌষের শুরুতে তিন দিন ধরে জেলা দুটিতে শীত জেঁকে বসেছে। আজ শুক্রবার সারা দিন দেখা মেলেনি সূর্যের। এর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবন।
বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা। ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে বিঘ্নিত হচ্ছে। সড়ক, মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে।
শুক্রবার সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।
আপনার মতামত লিখুন :