নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো শিশু আরিয়ান’র লাশ


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন /
নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো শিশু আরিয়ান’র লাশ

সিলেটে বিশ্বনাথে নিখোঁজের একদিন পর সুরমা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে শিশু আরিয়ান আহমদের (৬) লাশ। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নে মাহতাবপুর সংলগ্ন সুরমা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আরিয়ান আহমদ লামাকাজি ইউনিয়নের মির্জারগাও গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে নিখোঁজ হয় আরিয়ান।
বিষয়টি নিশ্চিত করে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, স্থানীয় লোকজন নদীতে শিশুর লাশ ভাসতে দেখে লাশটি উদ্ধার করেন। সে সাঁতার জানতো না। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এবিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় এব্যপারে অপমৃত্যু মামলা দায়ের করি।