দৌলতপুরে নৌকার বিজয় নিশ্চিত করুন,উন্নয়নের দায়িত্ব নিবেন স্বয়ং শেখ হাসিনা


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৭:১১ অপরাহ্ন /
দৌলতপুরে নৌকার বিজয় নিশ্চিত করুন,উন্নয়নের দায়িত্ব নিবেন স্বয়ং শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭জুলাই সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াহাব আলীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর দশপাইকা গ্রামে মোহাম্মদ মোহাব্বত শেখের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আনহার মিয়া চেয়ারম্যান।
বক্তব্যে তিনি বলেন, ওয়াহাব আলীকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনার সেই সম্মানকে সম্মানিত করে রাখতে আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে ওয়াহাব আলীকে নির্বাচিত করুন। দেখবেন উন্নয়নকে আপনাদের খুঁজে হবেনা। উন্নয়নই আপনাদেরকে খুঁজবে। তাই উন্নয়ন পেতে হলে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ। ‘নৌকা উন্নয়নের প্রতীক। আগামী ১৭ জুলাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করলেই দৌলতপুরে সকল উন্নয়ন হবে। ইউনিয়ন বাসীর যা যা প্রয়োজন তা প্রধানমন্ত্রীর কাছ থেকে চেয়ে আনবেন চেয়ারম্যান। এজন্য সবাই দলমত নির্বিশেষে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী। ১৭ জুলাই নৌকায় ভোট চেয়ে ও ইউনিয়নবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াহাব আলী।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মস্তাব আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামের পরিচালনায় অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানূর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আকবর আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা হাজী সিরাজ মিয়া, আকমল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, এলাকার মুরব্বি রাসিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন। শুরুতেই শুভেচ্ছা রাখেন দশপাইকা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ শওকত আলী ইমন। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সামীর আলী।
উঠান বৈঠকে ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী পরিবারসহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।