দেশের ১১ সিটি করপোরেশনে ৭৭ জন সেরা করদাতা


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:২৫ অপরাহ্ন /
দেশের ১১ সিটি করপোরেশনে ৭৭ জন সেরা করদাতা

গত ২০২১-২২ কর বছরের জন্য দেশের ১১ সিটি করপোরেশনের ৭৭ জনকে সেরা করদাতা মনোনীত করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ১৯ ডিসেম্বর সবার নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে।

সিটি করপোরেশনভিত্তিক সেরা করদাতা মনোনয়নে চারটি শ্রেণি করা হয়েছে। এগুলো হচ্ছে দীর্ঘ সময়ের করদাতা, সর্বোচ্চ করদাতা, নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা। এবার দুজন করে দীর্ঘ সময়ের করদাতা, তিনজন করে সর্বোচ্চ করদাতা, নারীদের মধ্যে একজন করে সর্বোচ্চ করদাতা এবং একজন করে ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মনোনীত করা হয়েছে।