
নিজস্ব প্রতিবেদক: : সিলেটের বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে। (১৮ সেপ্টেম্বর) বেলা ১ টায় দেওকলস ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন’র সভাপতিত্বে ইউপি সচিব সোয়েব আহমদ ইমন’র সার্বিক পরিচালনায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
প্রাথমিক অবস্থায় ১২জন ইউপি সদস্যের মধ্যে ০৮ জন প্যানেল চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখিত ০৮ জনের মধ্যে প্যানেল চেয়ারম্যান এর মধ্যে ০৩ জন নির্বাচিত করার জন্য আলোচনা করে সিদ্ধান্ত প্রদানে সময় দেওয়া হয়। কিন্তু ০৮ জন সদস্য কেউই একমত না হতে পেরে পরিষদের চেয়ারম্যানকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার অনুরোধ করেন। পরিষদের চেয়ারম্যান নানাবিদ বিবেচনার পর প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ লায়েক আহমদ, প্যানেল চেয়ারম্যান-২ হিসেবে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আংগুর আলী, সংরক্ষিত মহিলা প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে ১,২ ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোছাঃ জোছনা বেগম নির্বাচিত করেন। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দের সম্মতিক্রমে বিনা প্রতিদন্ধিতায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন গ্রাম পুলিশ, অফিস সহকারী প্রমুখ।
আপনার মতামত লিখুন :