দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিশ্বনাথে বিএনপি ৫ নেতা বহিস্কার


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন /
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিশ্বনাথে বিএনপি ৫ নেতা বহিস্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিশ্বনাথ উপজেলার বিএনপি সমর্থীত ৫জনকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

তিনি তার বাহিস্কারাদেশে উল্লেখ করেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় প্রাথমিক সদস্য পদসহ সকল পদের পদ থেকে বহিস্কার করা হয়। এছাড়াও সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীর কাছে অনুলিপি দেয়া হয়েছে। ওই বহিস্কারাদেশে রয়েছেন দু’জন চেয়ারম্যান ও তিনজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।

পৃথক এই বহিস্কাদেশে যারা রয়েছেন তারা হচ্ছেন- উপজেলা পরিষদ নির্বাচনে (কৈ মাছ) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গৌছ খান। তিনি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক।  উপজেলা পরিষদ নির্বাচনে (দোয়াত কলম) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়া। তিনি যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (প্রজাপতি) প্রতীকের বেগম স্বপ্না শাহীন। তিনি উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (তালা) প্রতীকের কাউছার খান। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (চশমা) প্রতীকের আব্দুল রব সরকার। তিনি খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। শুক্রবার রাতে তাদের বহিস্কাদেশের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ফেসবুকে চলছে তুলপাড়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি তাদেরকে বহিস্কার করেছে।