জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিশ্বনাথে জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন /
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিশ্বনাথে জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই যোদ্ধাদের সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনে জুলাই যোদ্ধাদের উত্তরীয় পরিধান ও সম্মাননা স্মারক দেওয়া হয়। 

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সম্মিলনে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, থানা অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাবিবুর রহমান। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোশাহিদ আলী, শিক্ষার্থী ফয়ছল আহমদ, লায়েক আহমদ, রাহিদ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়ান করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুর রহমান মিলাদ। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠান এসময় সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মুহাম্মদ এমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, জুলাই যোদ্ধা আমজদ আলী, মাসুদ রানা চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।