জুড়ী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল গ্রেফতার


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন /
জুড়ী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল গ্রেফতার

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল আহমদ কে বড়লেখা উপজেলার বাজার এলাকা থেকে গ্রেফতার করেন বুধবার বিকাল ৪ ঘটিকায় সময় (১৩/০৯/ ২০২৩ইং)

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় এসআই মোস্তফা কামাল, এর নেতৃত্বে এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ উক্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেন।

জি আর ১৫/২০ এর ওয়ারেন্টভুক্ত আসামি এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মৃত ইয়াসিন আহমদ এর ছেলে আসামি রাসেল আহমদ সাং – কচুরগুল থানা-জুড়ী জেলা মৌলভীবাজার

এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানা থাকায় জিআর এর ওয়ারেন্টভুক্ত আসামীকে আগামীকাল সকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।