
সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৩৫৯)-এর উপজেলা শাখার নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট প্রচারণা চলছে। ১৫টি পদে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
জুড়ী উপজেলা গঠনের দীর্ঘ ১৯ বছর পর এই প্রথম আগামী ১৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। বহু কাঙ্খিত এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটার ছাড়াও অন্যান্য পরিবহন শ্রমিকসহ পুরো উপজেলা জুড়ে উৎসব বিরাজ করছে।
নির্বাচনী প্রচারে এখনও মাইকের ব্যবহার না হলেও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জুগাতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু ১৯ বছরে প্রথম নির্বাচন হচ্ছে সেহেতু ভোটাররা তাদের নেতা নির্বাচনে অনেক চিন্তভাবনা করছেন। গণতান্ত্রিক পন্থায় কারা হচ্ছেন আগামী তিন বছরের কান্ডারী তা দেখার জন্য সকলেই অপেক্ষমান।
সভাপতি পদে সাবেক উপজেলা সভাপতি ফয়জুল ইসলাম ছোটকালা (আনারস), নানু মিয়া (ছাতা) ও সহিদ মিয়া (চেয়ার)। ২টি সহ-সভাপতি পদে রহমত আলী (ঘোড়া), তৈবুর রহমান (গরুর গাড়ী), সমর কান্তি নাথ (বাইসাইকেল) ও গিয়াস উদ্দিন (বাস গাড়ী)। সম্পাদক পদে মাসুক আহমদ (দোয়াত কলম), মাজেদুল ইসলাম (মই), শিপার আহমদ (মোরগ) ও আমির আলী (মটর সাইকেল)। ২টি সহ-সম্পাদক পদে সুমন মিয়া (আম), আজিজুর রহমান আজিজ (হরিণ) ও জহির মিয়া (ট্রাক গাড়ী)। সাংগঠনিক সম্পাদক পদে এখলাছ মিয়া (বাঘ), সফিকুর রহমান সফিক (হাতি) ও পাবলু হাসান পবলু (তারা)। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সেজু কুমার দাস (পানির বোতল) ও সজিবুল ইসলাম শাকুর (টিউবওয়েল)। অর্থ সম্পাদক পদে বদরুল ইসলাম (ফুটবল) ও আবুল হোসেন আব্দুল্লা (তালাচাবি)। দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম জহির (একতারা) ও শরিফ মিয়া (কলস)। প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান (সিএনজি) ও সাহেদ আহমদ (গোলাপ ফুল)। লাইন সম্পাদক পদে রুমেল আহমদ (সেলাই মেশিন) ও সুজন রুদ্র পাল (মোবাইল ফোন)। কার্যকরী সদস্য ৩টি পদে দেলওয়ার হোসেন (বালতি), জাকির হোসেন (বন্দুক), লিটন মোহন পাল (ঘুড়ি), জাকির হোসেন (কবুতর), নাসির মিয়া (হাঁস) ও জাহাঙ্গীর আলম শিমুল (কুড়াল)।
জানতে চাইলে অটো, টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২৩৫৯)-এর উপজেলা শাখার নির্বাচন উপ-পরিষদের আহবায়ক ও বাস, মিনিবাস, কার, লাইটেস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর জুড়ী উপজেলা সভাপতি আব্দুল জব্বার বলেন, এ নির্বাচনটি বহুল প্রত্যাশিত। শ্রমিকদের অনেক আন্দোলনের ফসল। এরই মধ্যে নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে পরপর দুইটি কমিটি করে দিলেও অভ্যন্তরীণ দ্বন্ধ-সংঘাত ও মামলার কারণে কমিটি গুলো নির্বাচন আয়োজন করতে পারে নি। আমরা দায়িত্ব পেয়ে সেটা করতে যাচ্ছি। ইতিমধ্যে নির্বাচন বানচালের নানা অপচেষ্টা আমরা প্রতিহত করেছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কাম্য।
আপনার মতামত লিখুন :