
সালমান হোসেন- জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাতার শিখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে ঘটেছে। নিহতরা হলেন হামিদপুর গ্রামের মৃত খুর্শীদ আলীর পুত্র, বাব ব্রীক্স এর মালিক বাবুল আহমদ (৫৮) ও বাবুল আহমদের মেয়ে হালিমা আক্তার (১৮)।
জানা যায়, বাবুল আহমদ তার ২য় মেয়ে হালিমাকে সাতার শিখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা পানির গভীরে গিয়ে আর উঠেননি।
বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল আহমদের ছোট ভাই বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :