
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
জুড়ীতে বিজ্ঞান মেলায় জমেছিল ক্ষুদে বিজ্ঞানীদের ঢল।বিভিন্ন বিদ্যালয়,কলেজের পাশাপাশি সাধারন মানুষের জন্য বিশেষ ১ টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে এ মেলায়।
সোমবার দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক সুপারভাইজার মো আলা উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং,সহকারী কমিশনার (ভূমি)সানজিদা আক্তার,জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু।
মেলায় কলেজের শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র, মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র ও উম্মুক্ত প্যাভিলিয়ন নিয়ে বিশেষ ১ টি সহ মোট ৩ গ্রুপে ১৬টি প্রতিষ্ঠান ও ১ টিতে উম্মুক্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :