
সালমান হোসেন-জুড়ী প্রতিনিধিঃ
ফ্যাসিবাদ আওয়ামী লীগের দুসররা অপপ্রচার চালাচ্ছে,মৌলভীবাজার জেলা বিএনপির আহবাায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু বলেছেন- ফ্যাসিবাদ আওয়ামী লীগের দুসররা জুড়ীতে বিএনপির কর্মী সভাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের ইন্ধনে কিছু সাংবাদিক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করছেন। মূলত ১৫ ডিসেম্বর জুড়ীতে ৪/৫ হাজার মানুষের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্টিত হয়, সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। আমরা সভার আশেপাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে প্রত্যক্ষ করেছি। তারা গন্ডগোল করার চেষ্টা করেছিল। আমরা সতর্কাবস্থায় থাকায় তা করতে না পেরে কিছু সাংবাদিক দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে অপপ্রচার চালাচ্ছ। উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু মিডিয়া বিকৃত ভাবে সংবাদ উপস্থাপন করেন। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় জুড়ী কলেজ রোডের বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- কর্মী সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথি জুড়ীতে এসেছিলেন ঠিকই, তবে তাদের নিয়ে দলের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কারণে সভা দুই ঘন্টা দেরীতে শুরু হয়। তাছাড়া সিলেটে একজন উপদেষ্টা আসায় বিজয় দিবসের কর্মসূচী নিয়ে আলোচনা ও সাংগঠনিক কাজের জন্য নেতৃবৃন্দকে সভায় না গিয়ে চলে যেতে হয়েছে।
তিনি বলেন- ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অবস্থান ও অবদান আপনারা দেখেছেন। আমরা সুন্দর পরিবেশ ও সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলব। বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে। আমরা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাছুম রেজা, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল কাইয়ূম, বিএনপি নেতা মতিউর রহমান চুনু, আব্দুল কাইয়ূম, সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, যুবদল নেতা সিরাজুল ইসলাম, জায়েদ হাসান জমির, তাজুল ইসলাম, সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :