
সিলেট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের মানুষের সকল দুঃখ-দূর্দশা দূর হবে এবং সকল ধর্মের মানুষই ন্যায় বিচার পাবেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি দল ক্ষমতায় নাও আসতে পারে, তবুও জামায়াতে ইসলামী এদেশের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে। অধ্যাপক আব্দুল হান্নান জামায়াতে ইসলামীর কাজের উদাহরণ হিসেবে করোনাকালীন সময়ের সেবাকার্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের সবাই যখন করোনা আক্রান্ত হওয়ার ভয়ে নিজেকে নিরাপদ রাখতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা প্রদান করেন।
তিনি আরোও বলেন, জামায়াত কাউকে খুশি করার রাজনীতি করে না। জামায়াত কাজ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে। অধ্যাপক আব্দুল হান্নান ভোটারদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, আপনারা বিশ্বাস রাখুন, জামায়াতে ইসলামীর কোনো কর্মী কখনোই মানুষের সম্পদ বা হক আত্মসাৎ করবে না।
তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘দেওকলস ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন’ জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ‘দাঁড়িপাল্লা প্রতীক ও তাঁর’র সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অধ্যাপক আব্দুল হান্নান আরোও বলেন, জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে যে, যে অবস্থায় এমপি নির্বাচিত হবেন, ৫ বছর পরে তাঁর অবস্থা একই থাকবে। তাঁর সম্পদ একটুও বাড়বে না, বরং কমতে পারে। তাছাড়া যারা নির্বাচিত হবেন, তারা জামায়াতের এমপি নন, তারা হবেন নিজ নিজ নির্র্বাচনী আসনের প্রত্যেকটি মানুষের এমপি। সমানভাবে সকলকে নিয়ে জনগনের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করবেন। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ করে দেয়ার জন্য আপনাদের প্রতি আহবান রইল।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারী শামীম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহীন, এসিস্টেন্ট সেক্রেটারী শাফির আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহেদ আহমদ, জেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা সাদিক সিকান্দার, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান জিলু, শাহ নেছাওর আলী, শাহ রেদুয়ান খান, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল মজিদ, সংগঠক আব্দুল কাইয়ুম।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সদস্য আলমগীর হোসেন ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আব্দুল মতিন, জসিম উদ্দিন কাওছার। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :