
ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে দুই দাফে ‘খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫ শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয় হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৪টি (১নং হতে ৪নং) ওয়ার্ডের ১৬০ জন এবং বুধবার (২৬ মার্চ) অপর ৫টি (৫নং হতে ৯নং) ওয়ার্ডের ৩৩৫ জন মানুষের মধ্যে নগদ প্রায় ৫ লাখ টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ও বুধবার দুপুরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণের দুই পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী বখতিয়ার খাঁন। অনুষ্ঠান দুটি সমাজসেবক মুনসুর আহমদের সভাপতিত্বে এবং ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সমুজ আহমদ সায়মন ও সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দুটির শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মহিব উদ্দিন ও মারুফ আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ।
পৃথক ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার রইসুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক জুবের আহমদ নাজমুল। সংগঠনের ওয়ার্ড প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জিল্লুর রহমান, হাবিবুর রহমান, ডা. মিলাদ আহমদ, শহিদ আলী বাবুল, আপ্তাব আলী।
সভাগুলোতে বক্তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করে সর্বমহলের প্রশংসা পেয়েছে। বিশেষ করোনার সংকটকালীন সময়ে ও ভয়াবহ বন্যা’সহ প্রাকৃতিক সকল দূর্যোগের সময় কখনও নীরবে, আবার কখনও প্রকাশ্যে সমাজের ‘অসহায়-গরীব, দুঃস্থ-প্রতিবন্ধী, কর্মহীন-ঘরবন্দি’ মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এছাড়া অসুস্থদের চিকিৎসা সেবা, এতিম শিশুদের ভরণ-পোষণ’সহ আশ্রয় প্রদান এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গড়ে তোলা সংগঠনটিকে আরোও গতিশীল করতে খাজাঞ্চী ইউনিয়নের সকল প্রবাসীদেরকে এর সাথে যুক্ত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :