কোভিডের নতুন বুস্টার ডোজ নাকের ড্রপ


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৩:২৩ অপরাহ্ন /
কোভিডের নতুন বুস্টার ডোজ নাকের ড্রপ

নতুন করে কোভিড আতঙ্ক শুরু হতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন প্রতিষেধক অনুমোদন করল। আজ শুক্রবার থেকেই দেশের বিভিন্ন বেসরকারি চিকিৎসালয় ও দোকানে এ প্রতিষেধক পাওয়া যাবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এ প্রতিষেধক একটি নাকের ড্রপ। ‘ইনকোভ্যাক’। হায়দরাবাদের ভারত বায়োটেক এটির নির্মাতা।

নাকের ড্রপ এ প্রতিষেধক ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের ছাড়পত্র পায় গত নভেম্বরে। জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র মেলার পর এবার বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল কেন্দ্রীয় সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাপ্তবয়স্ক যে কেউ বুস্টার ডোজ হিসেবে এ প্রতিষেধক নিতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরাও এই নাকের ড্রপ নিতে পারেন।