
সকল ইসলাম বিরোধী শক্তি চেয়েছিল বাংলাদেশ থেকে জামায়াত ইসলামী ও ছাত্রশিবির এবং ইসলামকে নির্মূল করে দিতে। কিন্তু তারাই আজ নিজেরাই নির্মূল হয়ে গেছে। ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ‘ইসলামী আন্দোলন’ ঠিকে থাকবে এবং পৃথিবীর কোন শক্তিই তা বন্ধ করতে পারবে না।
তিনি শনিবার (১৫ ফেব্রুেয়ারী) সকালে সিলেটের রশিদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতে ইসলামী’র সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘সিলেট-২ আসনে’ জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতে ইসলামীর এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, অফিস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান ও ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আনহার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহীন, বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এএইচএম আক্তার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সোহরাব আলী।
বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভা জামায়াতে ইসলামী’র সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :