আলোকিত সুর বিশ্বনাথ’র ম্যানেজমেন্ট কমিটি গঠন ও পরামর্শ সভা অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন /
আলোকিত সুর বিশ্বনাথ’র ম্যানেজমেন্ট কমিটি গঠন ও পরামর্শ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কিতিক ফোরাম এর ম্যানেজমেন্ট কমিটি গঠন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ মাগরীব পৌর শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে ‘আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ, এর ম্যানেজমেন্ট কমিটির নেতৃবৃন্দ এ সভা করেন। প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদের সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা এম মুখতার হোসাইনের পরিচালনায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট কমিটির দ্বায়িত্বশীল মাওলানা বিলাল আহমদ (বিশ্বনাথ), আঃ আহাদ (রশীদপুর), মুছন আলী (বাংলা বাজার), আব্দুর রহমান (ইলামেরগাও), আব্দুল কাইয়ুম (শ্রীধরপুর), এরশাদ আহমদ (শিমুলতলা), জমির আলী (রামধানা), শাহ আবু বক্কর সিদ্দিক টিপু (বিশঘর), বদরুল ইসলাম মহসিন( পুরানগাও), মাওলানা জিয়াউর রহমান (জানাইয়া), মোঃ নিজাম উদ্দীন (কাদিপুর), মোঃ ইমরান আহমদ (চান্দশীরকাপন), দিলোয়ার হোসাইন সজিব (শিমুলতলা), মোঃ জাফর আহমদ (জানাইয়া), নাজমুল হুসেন শিমুল (রামপাশা), আব্দুর রহমান (জানাইয়া), মাওলানা জাকওয়ান আহমদ (রাজনগর) নুরুল আমীন (মোরারবাজার), মোঃ সাকিব আহমদ (চান্দশীরকাপন), মাদানীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ ও সজিব আহমদ। আলোকিত সুর ফোরামের নানান বিষয়াদী নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইসলামিক সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভার উদ্দেশ্যই হলো ইসলামী সংস্কৃতি প্রচার ও প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, যেমন মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা, বিজাতীয় সংস্কৃতির প্রভাব থেকে উত্তরণ, এবং সুস্থ সংস্কৃতি বিকাশে করণীয়। বিশ্বনাথ সহ সারা দেশে আলোকিত সুর ফোরাম নামটি এক সুনামে ছড়িয়ে পড়েছে। এটাকে ধরে রাখতে সকলের এক ঐক্য হয়ে কাজ করা উচিত। আলোকিত সুর শিল্পীদের মাঝে উপস্থিত ছিলো ইসমাইল হোসাইন, শিব্বীর আহমদ, শাবলু মিয়া, আরাফাত রহমান, তানভীর আহমদ, খাইরুল ইসলাম, মাছুম আহমদ, তুহিন আহমদ ও জুবায়ের তাশরীফ। পরিশেষে দোয়া পরিচালনা করেন উপ-পরিচালক মাওলানা এম মুখতার হোসাইন।