অবরোধ প্রতিরোধের মিছিলে শফিক চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি জানালো বিশ্বনাথের আ.লীগ


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন /
অবরোধ প্রতিরোধের মিছিলে শফিক চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি জানালো বিশ্বনাথের আ.লীগ

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে অবরোধ প্রতিরোধে মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশে সিলেট-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানালো আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরে বিশাল মিছিল পরবর্তি উন্নয়ন ও শান্তি সমাবেশে এ দাবি জানালো উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের পুরান বাজার আল-হেরা শপিং সেন্টারের সামন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে ৮ ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল এসে যুক্ত হয়। এসময় ঘন্টাখানেক নৌকা ও শফিক চৌধুরী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন সহ¯্রাধিক নেতাকর্মি। মিছিল ও সমাবেশে শফিক চৌধুরী ছবি সম্বলিত শতাধিক ফেস্টুনও শোভা পায়। মিছিলে উপজেলা, পৌর, ও ৮টি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকির্মরা অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে শাহ আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের কাছে আমাদের একটাই দাবি এবার শফিকুর রহমান চৌধুরীকে নৌকা মনোনয়ন যেন দেয়া হয়। তিনি বলেন, বিগত ১০ বছরে দলীয় কোন এমপি না থাকায় আওয়ামী লীগ নেতাকর্মিদের মনে হতাশা বিরাজ করছে। এবার শফিক চৌধুরীকে নৌকার মনোনয়ন দিতে আকুল আবেদন জানান তিনি।