অটোরিক্সা চালককে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৫, ৯:১২ অপরাহ্ন /
অটোরিক্সা চালককে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

সিলেটের বিশ্বনাথে দিনদুপুরে অটোরিক্সা চালককে ছিনতাই করার অভিযোগে ‘সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও আমলগ্রহনকারী ৩নং আদালতে’ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং বিশ্বনাথ সিআর ৪২/২০২৫ইং। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র অলিউর রহমান বাদী হয়ে একই গ্রামের সমির আলীর পুত্র ফুয়াদ আহমদকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন। এছাড়া মামলায় আরোও ৩ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, তিনি (বাদী) গত ১৩.০১.২৫ইং তারিখ দুপুর ১টার দিকে সিলেট থেকে তার বাড়ি যাওয়ার পথিমধ্যে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর যোগিপাড়া কার্লভার্টে পৌঁছার পর পিছন থেকে দুটি মোটর সাইকেল যোগে ৪ জন লোক বাদীর গাড়ির (অটোরিক্সা) গতিরোধ করে। এসময় বাদী তার গতি রোধের কারণ তাদেরকে জিজ্ঞাসা করলে সাথে সাথে তারা মোটর সাইকেল থেকে নেমে বাদীকে দু’দিক থেকে ঘিরে ফেলে। এসময় বাদী হাক-চিৎকার শুরু করলে মামলার একমাত্র এজাহার নামীয় অভিযুক্ত ফুয়াদ আহমদ বাদীর মুখ চেপে ধরে তাকে মারধর শুরু করে। এসময় ফুয়াদের সাথে থাকা এক অজ্ঞাতনামা অভিযুক্ত বাদীর গলায় চাকু ধরে এবং অন্য দুই অজ্ঞাতনামা অভিযুক্ত বাদীর পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর অভিযুক্তরা বাদীকে মারধর করে। তাদের মারধরের এক পর্যায়ে বাদী জ্ঞান শূন্য হয়ে পরলে অভিযুক্তরা সে স্থান থেকে পালিয়ে যায়। আর বাদীর দুঃসম্পর্কের ভাই আব্দুল সোবহান ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর বাদী নিজের আতœীয়-স্বজন ও এলাকার মুরব্বীদের পরামর্শ গ্রহন করে থানায় মামলা দায়ের করতে চাইলে থানা কর্তৃপক্ষ মামলা নিয়ে টালবাহানা করে সময় নষ্ট করেন। তাই তিনি বাদ্য হয়ে আইনী সেবা পেতে আদালতে মামলাটি দায়ের করেছেন।