
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে অনেকটাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। সেই লক্ষ্য নিয়ে গত ১৫ বছর ধরে ধাপে ধাপে কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বড় ভূমিকা রাখবে। দেশের তরুণ যুবকেরা এসব প্রতিষ্ঠান থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরি হবে।
তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সকল জনগোষ্ঠীকে উপযুক্ত করে গড়ে তুলতেই এসব পদক্ষেপ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় গরীব মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। তাই এখন সবার মুখে হাসি ফুটছে।
শনিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে প্রগতি উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রীকে স্কুলের পক্ষ থেকে সম্মাণনা ক্রেস্ট উপহার দেন।
আপনার মতামত লিখুন :