
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ ডিসেম্বর সি বিশ্বনাথ ছাত্রলীগ। রোববার বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের ব্যানারে¡ পৌর শহরের রামসুন্দর সরকারি হাইস্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের সবকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এক পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন এবং জাকির হোসেন মামুনের নেতৃত্বে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এসময় কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মিদের স্লোগানে মুখরিত হয় পৌর শহর।
উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায় মিছিল পরবর্তি পথ সভায় বক্তব্য রাখেন, সিলেট ‘ল’ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাতিন, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, পৌর ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ, আবিদুর রহমান আবিদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোয়েব আহমদ, হাসান আহমদ, জাহিদ আহমদ প্রমূখ।
আপনার মতামত লিখুন :