সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন কিনলেন মেয়র মুহিব


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন /
সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন কিনলেন মেয়র মুহিব

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-২ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেয়রের পিএস অ্যাডভোকেট জাহেদ সুমন।
তিনি জানান, মেয়র পদ রেখে সাংসদ পদে নির্বাচন করা যাবে। এরকম আইন আমরা সংগ্রহ করেছি। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করবেন মেয়র মুহিবুর রহমান।
উল্লেখ্য, ২০২২ সালের ২নভেম্বর অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৫হাজার ২১১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। কিন্তু মেয়র নির্বাচনের বছর পূর্ণ হবার আগে থেকেই সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের প্রার্থীতার ঘোষণা দিয়েছেন তিনি। গণসংযোগ করে জানাচ্ছেন আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হবার কথা। সোশ্যাল মিডিয়া ফেসবুকেও এ নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি ও তার কর্মী-সমর্থকেরা।