
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটর বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার ইসমাইল মার্কেটের নিজ অফিস প্রাঙ্গনেশাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্দ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। শনিবার (০১ মার্চ) আসমত আলী লিটন ও বাউল ভাসানী বারিক এর যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এমএ নুর মিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট প্রবাসী মুজিব আহমদ মনির।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান পরিষদের সবাইকে। পরিশেষে শাহ আব্দুল করিম সাহেবের মাগফিরাত ও দোয়া কামনা করেন এবং শাহ আব্দুল করিম পরিষদকে সব সময় সহযোগিতা করে যাবেন এই আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার পৃষ্টপোষক হাজী আব্দুল হাই, বিশ্বনাথ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান লিলু, বিশ্বনাথ পৌর ২ নং ওয়াডের কাউন্সিলর হাজী ফজর আলী, যুক্তরাষ্ট প্রবাসী সেবুল আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজমুল আলী রাজু, খালেদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ সুভাস পাল, যুক্তরাষ্ট প্রবাসী আক্তার মিয়া, শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা হাজী সিতাব আলী, উপদেষ্টা গনি শাহ, উপদেষ্টা বাবুল মিয়া, ডাক্তার বিভাংশু গুন বিভু ।
এসময় উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সভাপতি এনআই রিপন, সহ-সভাপতি প্রবাসী রানা খান, সহ-সভাপতি আব্দু ছোবহান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এমএ হামিদ, প্রচার সম্পাদক আরশ আলী, গাজী ফারুক, তৈমুছ আলী, রফিক মিয়া, রইছ আলী, রাসেল, তোফায়েল, লায়েক, আদনান, এনামুল, নাইম, ফাহিম, নুমান, ফাহিম-২, প্রমুখ।
শুরুতে কোরআন তেলোয়াত করেণ, পরিষদের কার্য্য নির্বাহী সদস্য ইউনুছ আলী।
আপনার মতামত লিখুন :