
নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্যে সিলেটের বিশ্বনাথের ছেলে ‘মোঃ বদরুল ইসলাম’ কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে এমএসসি ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে।
মেধাবী ওই শিক্ষার্থী বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের বাহাড়াদুবাগ গ্রামের কৃর্তি সন্তান মোঃ আঙ্গুর মিয়া ও আফিয়া বেগম দম্পতির তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে ৫ম ছেলে এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী মোঃ ফখরুল ইসলাম এর ছোট ভাই মোঃ বদরুল ইসলাম।
মোঃ বদরুল ইসলাম ‘র গর্বিত পিতা মোঃ আঙ্গুর মিয়া এক প্রতিক্রিয়ায় জানান, ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা গর্বিত। পুরো পরিবারসহ আত্বীয়-স্বজন তার ফলাফলে খুশি। তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া-আর্শীবাদ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :