মারামারির মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জেলে


alochitosnp07 প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন /
মারামারির মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জেলে

সিলেট জেলার বিশ্বনাথে এবার মারামারির মামলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। ওই মাদক ব্যবসায়ী উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মাহমদ আলী ছেলে শানুর আলী (৪৮)।

সোমবার (২২মে) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়। গত ২০ মে শানুর আলীকে প্রধান আসামি করে ৫জনের নামে থানায় ওই মামলাটি দায়ের করেন জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের ইউনুছ আলীর ছেলে আহাদ আলী (৩০)। মামলা নং-(০৮)। আর ওই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করেন আদালত।

আসামি শানুর আলী রামপাশা ইউনিয়ন আ’লীগের ৯নং ওয়ার্ড কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার বিস্তর অভিযোগ থাকায় তাকে বর্তমান কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানান ওই কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাতিন।

এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও মারামারির মামলা রয়েছে।