মাছের বংশ ধ্বংসকারীকে পুরষ্কৃত করল মৎস্য অফিস


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ১২:২৬ অপরাহ্ন /
মাছের বংশ ধ্বংসকারীকে পুরষ্কৃত করল মৎস্য অফিস

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধিঃ 

বেড় জাল দিয়ে মাছের পোনা মারা, বিল শুকিয়ে মাছ ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে পুরস্কৃত করেছে জুড়ী উপজেলা মৎস্য অফিস।এ নিয়ে উপজেলার আইনশৃঙ্খলা  সভায় ক্ষোভ ঝেড়েছেন অনেকে। 

জানা যায়,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ  করছে উপজেলা মৎস্য অফিস।এ দিনে উপজেলার তিনজনকে তিন ক্যারাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। এদের মধ্যে বিল নার্সারিতে পুরষ্কৃত করা হয়েছে বেলাগাও গ্রামের ফয়াজ সরকার নামের এক মৎস্য চাষীকে।তার বিরুদ্ধে বিভিন্ন সময় বেড় জাল দিয়ে পোনা মাছ নিধন,শুষ্ক মৌসুমে হাকালুকি হাওরের বিভিন্ন বিল সেচ দিয়ে মাছের বংশ নিধনের অভিযোগ রয়েছে। ঐ দিন উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী বলেন,তার ৬ টি বেড় জাল রয়েছে, যা দিয়ে সে সব সময় পোনা মাছ নিধন করে।অথচ তাকে কিভাবে পুরষ্কৃত করা হলো সে বিষয়টি খতিয়ে দেখা উচিত।পুরষ্কৃতদের মধ্যে মাছ বিপনন ক্যাটাগরিতে নয়াগ্রামের সীতেশ চন্দ্র দাস অপরজন বিল নার্সারিতে আব্দুস সাত্তারকে পুরষ্কৃত করা হয়েছে। আব্দুস সাত্তার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের বর্তমান সহ সভাপতি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান বলেন,পোনা মাছের নির্দিষ্ট সময় ছাড়া বেড় জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ নয়। কেউ যদি পোনা মাছ ধরে অভিযানের সময় পাওয়া যায় তাহলে তাকে  শাস্তি পেতে হবে।ফয়াজ সরকারের বিরুদ্ধে আমার কাছে কোন অভিযোগ নেই তাই ভালো কাজের জন্য  পুরষ্কৃত করা হয়েছে, যদি সে অপরাধ করে তাকে শাস্তি পেতে হবে।

সে রাতে পোনা মাছ ধরে, বিল সেচে মাছের বংশ নিধন করে এমন অভিযোগ করা হলে ঐ কর্মকর্তা জানান,অভিযান পরিচালনার সময় তাকে পাওয়া গেলে শাস্তি পেতে হবে,রাতে অনেক সময় অভিযান  পরিচালনা করা সম্ভব হয় না।আমি জুড়ীতে আসার পর তার বিরুদ্ধে কেউ অভিযোগ দেয় নি।