
ডেক্স নিউজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৫ জন প্রার্থী।
রবিবার (২৫ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদের ৫ জন প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদের ১০ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- রামপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সংগঠক শহীদ আহমদ, দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন, যুক্তরাজ্য প্রবাসী হানিফ খান, সংগঠক হেলাল আহমদ, দেওকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলী এনামুল চৌধুরী।
সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- অলংকারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মখন মিয়া, ৫নং ওয়ার্ডে ফজলুর রহমান, ৭নং ওয়ার্ডে ফয়জুল ইসলাম, রামপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আবুল হাসান, আব্দুর রউফ, দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মানিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডে জাবেদ মিয়া, দেওকলস ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সেলিম আহমদ, আঙ্গুর মিয়া, ৬নং ওয়ার্ডে আব্দুল মজিদ।
প্রার্থীতা প্রত্যাহার শেষে নির্বাচনী প্রতিদ্বন্দিতায় উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে টিকে রইলেন মোট ২৫৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ২২, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৮৪ জন প্রার্থী। ২৬ জুন (সোমবার) তিন পদের ওই ১৮৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ হবে এবং ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।
আপনার মতামত লিখুন :