
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র মিশিগান এস্টেইট বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিব আহমদ মনির।
বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি নির্বাচনে সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে সাংবাদিকদেরসহ সর্বমহলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
মতবিনিময় সভায় মুজিব আহমদ মনির বলেন, আমি মেয়র পদে নির্বাচিত হলে বাসিয়া নদীকে দখল ও দূষণ মুক্ত করে এবং বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাব। মানুষেরর মৌলির অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন বাস্তবায়ন করে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত লক্ষে সততা ও নিষ্টার সাথে কাজ করে যাব।
মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :