বিশ্বনাথে শফিক চৌধুরীর নেতৃত্বে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন /
বিশ্বনাথে শফিক চৌধুরীর নেতৃত্বে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিএনপি জামায়াতের অবরোধ, হত্যা অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার বিকেলে জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথ পৌর শহরে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়। আর এই প্রতিবাদ মিছিলে সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এমন প্লেকার্ডও প্রদর্শণ করেন নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসিয়া সেতুর উপর শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।