বিশ্বনাথে যুবলীগের আনন্দ মিছিল বুধবার


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন /
বিশ্বনাথে যুবলীগের আনন্দ মিছিল বুধবার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে পৌর শহরে ‘বিশাল আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হবে।

জেলা যুবলীগের পূর্ণ্যাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ এবং সেই পূর্ণ্যাঙ্গ কমিটিতে বিশ্বনাথের কৃতিসন্তান রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ‘সহ সভাপতি’ পদে, রেজাউল ইসলাম রেজা ‘সাংগঠনিক সম্পাদক’ পদে, সিতার মিয়া ‘শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক’ পদে, তোফায়েল আহমদ ‘সহ সম্পাদক’ পদে ও আব্দুল কাইয়ুম ‘সহ সম্পাদক’ পদে স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়ে ওই ‘বিশাল আনন্দ মিছিল’র আয়োজন করা হয়েছে।

যুবলীগের ‘বিশাল আনন্দ মিছিল’ সফল ও সার্থক করে তুলতে উপজেলা ও পৌর এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।