বিশ্বনাথে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৩, ৮:৪১ অপরাহ্ন /
বিশ্বনাথে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৪জুলাই) বেলা ১২টায় উপজেলার মৎস্য অফিসে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ:দা:) স্বপন কুমার দাশ। এসময় তিনি বলেন, মাছের প্রজননের সময় মা মাছ নিধন করা যাবে না। কারেন্টের জাল ব্যবহার করা যাবে না। খাল-বিল শুকানো যাবে না। এসব বন্ধ করতে হলে আইনের পাশাপাশি মানুষকে সচেতন করা প্রয়োজন। উপজেলার সবাইকে তিনি মৎস্য আইন মেনে চলার অনুরোধ জানান। এছাড়াও ২৪-৩০জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সকল অনুষ্ঠানে সবার অংশগ্রহণের জন্য অমন্ত্রণ জানান।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ ও আব্বাস হোসেন ইমরান।