
নিজস্ব প্রতিবেদক: অচেনা বিভিন্ন নারী ও পুরুষের নগ্ন ছবি জুড়ে দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের বড়তলা গ্রামের মিয়াধন আলীর পুত্র শাকিম মিয়া শাকিল।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার (২৬ জুলাই) বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাকিল। সাধারণ ডায়েরি নং ১১২৭/ তাং ২৬/০৭/২৩ ইং।
শাকিম মিয়া শাকিল সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি ‘পনাউল্লাহ নিউজ’ (https://www.facebook.com/ponaullah.news) নামীয় ফেইসবুক আইডির প্রোফাইলে আমার ছবি সংযুক্ত করিয়া বিভিন্ন নগ্ন নারী পুরুষ ও এলাকার বিভিন্ন লোকের বিরোদ্ধে রাজনৈতিক পোষ্ট করেছে। ফেইসবুকে এহেন প্রচারে এলাকার বিভিন্ন লোকজনের সাথে আমার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
একই সঙ্গে সাধারণ ডায়েরির কপি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
এদিকে বিশ্বনাথ থানার (এসআই) জয়ন্ত সরকার বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আশা করি শিগগিরই যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।
আপনার মতামত লিখুন :