
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সরকারি খালের উপর অবৈধভাবে ফুটব্রিজ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে ব্রিজ নির্মাণ করায় ফুঁসে উঠেছেন এলাকাবাসি। অবৈধ ও জোরপূর্বকভাবে ব্রিজ নির্মাণ করার অভিযোগ এনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান বরাবরে এলাকাবাসি গত বৃহস্পতিবার (৪মে) লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি। লিখিত অভিযোগে জানা যায় বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের দক্ষিণ পার্শ্বে আহম্মদাবাদ মৌজার সরকারি খালের উপর কারিকোনা গ্রামের মনির মিয়া সম্পূর্ণ বেআইনীভাবে ৩২ ফুট খালের উভয় পার্শ্বে মাটি ভরাট করে ফুটব্রিজ নির্মাণ করছেন। ব্রিজ নির্মাণের ফলে দক্ষিণ বিশ্বনাথের ১০-১২টি গ্রামের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এই ফুটব্রিজ বাস্তবায়ন হলে এলাকার পানি প্রবাহের জটিলতা সৃষ্ঠি হবে। ফলে অনেক কৃষকের ব্যাপক ক্ষতি হবে। এলাকাবাসী ও কৃষকের কথা চিন্তা করে ফুটব্রিজের কাজ বন্ধ ও অপসারণের জন্য প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছেন এলাকাবাসি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক ও ইউপি সদস্য আব্দুল জলিল হিরণ মিয়া সুপারিশ করেছেন। লিখিত অভিযোগে সাক্ষর করেছেন সিরাজ মিয়া, কলমদর, ফজলুর রহমান, ফয়জুল ইসলাম, ফারুক মিয়া, বদরুল, শুকুর মিয়া, হারিছ মিয়া, হাফিজ খলিলুর রহমান, নেছার, ফখরউদ্দিন, আতাউর রহমান, জাহেদ মিয়া, শরিফ মিয়া।
আপনার মতামত লিখুন :