বিশ্বনাথে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ন /
বিশ্বনাথে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপর ‘ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথ’ কর্মসূচি পালন করা হবে।

আজ ১৮ জানুয়ারি বুধবার দুপুরে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আয়োজনে শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম শাহ্ এর অর্থায়নে বিশ্বনাথ পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর শহরের বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ থাকার কারণে বিশ্বনাথে পরিবেশ এর বিঘ্ন ঘটছে।

এজন্য তিনি সকলকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে সুন্দর বিশ্বনাথ গড়ে তুলতে সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানঁ, শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম শাহ্, বিশ্বনাথ থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম, এস আই কবীর আহমদ, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আবদুল বাতিন, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ এর সদস্য সচিব শামসুল ইসলাম মুমিন, যুগ্ম আহবায়ক সাংবাদিক রাজা মিয়া, সংগঠক ওয়াসিম, শাহ্ নিজাম, শাহ্ টিপু, সোহেল, ডেনি সুহেল, শাহ্ রুপন, আজিজুল, শাহ্ ছনি, আরশ আলী, রুমন, কাওসার, নাঈম, রাসেল প্রমুখ।