বিশ্বনাথে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন /
বিশ্বনাথে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে|
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, আইসিটি কর্মকর্তা শোয়েব আখতার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম প্রমূখসহ শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারী। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।