
সিলেটের বিশ্বনাথে ছাত্রদল-জামায়াত কর্মীদের সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন যুবলীগের নেতা মোহাম্মদ সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫ইং) সন্ধ্যায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিশ্বনাথ বাজারে জনসম্মুখে পরিকল্পিতভাবে প্রবাসী সাইদুলের উপর ওই হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হওয়া সাবেক যুবলীগ-ছাত্রলীগ কর্মী সাইদুলের হাক-চিৎকার শুনে তার সাবেক কর্মস্থলের সহকর্মী’সহ আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারী ছাত্রদল-জামায়াতের কর্মীরা তাকে (সাইদুল) গুম-খুন করার হুমকি দিতে দিতে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়রা নিরীহ প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে সুচিকিৎসা প্রদান করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিগত সময়ে আওয়ামী রাজনীতির সাথে অতপ্রতোভাবে সম্পৃক্ত থাকার কারণেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক যুবলীগ-ছাত্রলীগকর্মী মোহাম্মদ সাইদুল ইসলামকে টার্গেট করেই হামলাটি করা হয়েছে। স্থানীয়রা সাইদুলের হাক-চিৎকার শুনে এগিয়ে না এলে হামলাকারীরা হয়তো তাকে (সাইদুল) খুন করেই পেলতো। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রবাসীরাও যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে দেশ।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকা সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উপর চলমান হামলার ধারাবাহিকতার অংশ হিসেবে মোহাম্মদ সাইদুল ইসলাম উপর হওয়া ওই সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার বিরাজ করছে চরম উত্তেজনা বিরাজ করছে। জনসম্মুকে সংগঠিত হওয়া চাঞ্চল্যকর ওই সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে ও ঘটনাস্থল থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন সাবেক যুবলীগ-ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাইদুল ইসলাম। দেশে আসার পর নিজের পরিচিতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫ইং) সন্ধ্যার দিকে বিশ্বনাথ বাজারে তার (সাইদুল) সাবেক কর্মস্থল ‘আয়ান ইন্টারন্যাশনাল ইলেক্ট্রনিক্স’র শো-রুমে নিজের পুরানো কলিগদের সাথে দেখা করতে যান। প্রবাসী সাইদুল বাজারে প্রবেশ করার পর থেকেই ছাত্রদল-জামায়াতের ৫/৬ জন কর্মী সন্দেহজনকভাবে তাকে (সাইদুল) অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে মোহাম্মদ সাইদুল ইসলাম নিজের সাবেক কর্মস্থলে পৌঁছালে অতর্কিতভাবে ছাত্রদল-জামায়াতের একটি সংঘবদ্ধ বাহিনী তার উপর সন্ত্রাসী হামলা করে। হামলাকারীরা প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে আঘাত করতে থাকে। এতে গুরুতরভাবে আহত হন সাবেক যুবলীগ-ছাত্রলীগ কর্মী প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :