বিশ্বনাথে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন /
বিশ্বনাথে চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে চুরির মামলার এজাহারনামীয় পলাতক আসামি বুরহান উদ্দিন আল আমিন ওরফে আল আমিনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বিশ্বনাথ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন পৌরসভার সুইচ গেইট এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় বসবাসকারী মৃত আজিজুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিশ্বনাথ থানায় তার বিরুদ্ধে ৩৭৯ ও ৪১১ ধারায় একটি চুরির মামলা দায়ের করা হয় (মামলা নং-০২)। মামলার পর থেকেই সে আত্মগোপনে ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল বিশ্বনাথ নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আল আমিনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।