
ডেক্স নিউজ: সিলেটের বিশ্বনাথে রেখা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের রাজনগর গ্রামস্থ আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলীর কলোনী থেকে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা এই কিশোরীর লাশ উদ্ধার করা হয় ।
জানা যায়, ওই কিশোরী প্রায় ৭মাস ধরে তার সৎ বাবা পরিবহন শ্রমিক রিপন মিয়া (২৮) ও সৎ মা হুছনা বেগ (২৫) এর সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিল। কিশোরীর গর্ভধারিনী মা ময়না বেগম সৌদি আরবে বসবাস করছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায় নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার ওসি তদন্ত আব্দুস সালাম।
আপনার মতামত লিখুন :