বিশ্বনাথে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের যাত্রা


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ন /
বিশ্বনাথে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের যাত্রা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে ৩য় বারে মতো প্রবাসীদের অর্থায়নে উপজেলার ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ ’লক্ষ টাকার ফুটবল টুণার্মেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি কতৃক আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান আহমদ। গতকাল ১৯ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩ ঘটিকায় পৌর শহরের মজনু ফোরাম ক্লাবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করে সমিতি। ৩য় আসরে সিলেট বিভাগের ৮টি দল অংশ গ্রহন করতে পারবে বলে আয়্জোক কমিটি থেকে জানানো হয়। উপজেলা খেল্য়োাড় কল্যান সমিতির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বাবরুছ আহমদ, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্ঠা মোহাম্মদ খলিল আহমদ, কোষাধক্ষ্য কাওছার আহমদ বাপ্পি, সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন আহমদ (কাউন্সিলর)। এসময় উপস্থিত ছিলেন, হাফিজ খান, আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, দপ্তর সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন, ফুটবলার জসিম উদ্দিন।