
নিজস্ব প্রতিবেদক: সিলেটর বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনে নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্বনাথে ৫ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা, ৩নং অলংকারী ইউনিয়নের শাহ তাজুল ইসলাম, ৪নং রামপাশা ইউনয়িন আরব আলী, ৫নং দৌলতপুর ইউনিয়ন মোঃ ওয়াহাব আলী, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন আব্দুল জলিল হিরন, ৭নং দেওকলস ইউনিয়ন আবুল কালাম জুয়েল।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :