বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


alochitosnp07 প্রকাশের সময় : জুন ২৫, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন /
বিশ্বনাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জুয়েল’কে সমর্থন জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তিনি দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের  আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম। তিনি রোববার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন অফিসে গিয়ে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এর পর তিনি উপজেলা আ,লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে আনুষ্ঠানিক ভাবে তার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি জানান।

এসময় তিনি বলেন, তিনি জেলা আ’লীগের ভাররপ্রাপ্ত সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের অনুরোধে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, আ,লীগ নেতা রুনু কান্ত দে, জয়ন্ত আচার্য্য, আশিক আলী, আব্দুল মুমিন, দেলওয়ার হোসেন রুপন, ছুবা মিয়া, ছমির আলী, মাসুক এ রব্বানী, মুজিবুর রহমান ও মধু মিয়া।